শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

একটি উপজেলার ইউনিয়নগুলোকে আলাদা ধাপে নয়, একই ধাপেই ভোটের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অর্থাৎ, কোনো উপজেলার অধীন সব ইউনিয়ন পরিষদে একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

একটি উপজেলার ইউনিয়নগুলোকে আলাদা ধাপে নয়, একই ধাপেই ভোটের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অর্থাৎ, কোনো উপজেলার অধীন সব ইউনিয়ন পরিষদে একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, "ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে। "

একই উপজেলার ইউনিয়নগুলোকে ভিন্ন ভিন্ন ধাপে নির্বাচন করলে প্রশাসনিক ও সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে বলেও জানান তিনি।

তার কথায়, “এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে, বাকিগুলো অন্য ধাপে হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে।

তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে এবং কয়েক ধাপে হবে নির্বাচন।”

ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে, সে সিদ্ধান্ত কমিশন নেবে বলে জানান ইসি সচিব।

এর আগে সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যুর বিষয়ে একটি বৈঠক করেন আখতার আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউপি নির্বাচন নিয়ে এসব তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে ইসি সচিব জানান, আসন্ন ভোটে পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এরই মধ্যে জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এর আগে রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি বলেন, “এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।”

গত ২১ অগাস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ওই দিন থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়।