বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ
সিটিজেন জার্নালিজম
Photo Report

প্রয়োজনে প্রজন্ম

Anonymous dhaka university 12 Sep, 2026 — 05:29:00 1 month ago
Share:
যাত্রা পথের ২০ সেকেন্ডের উপলব্ধি ঢাবির মলচত্বরে (উপাচার্যের বাসার অপর সাইডে) কনসার্ট হচ্ছিল যেটুকু র‍্যাপ গান শুনলাম সেটা অনেকটা এরকম: 'সিগারেট দে শালা নাইলে ভইড়া দিমু!' যেখানে আমাদের হয়তোবা অতি-বাস্তবিক অভিব্যক্তিগুলো ছিল: চোখটা এতো পোড়ায় কেন ও পোড়া চোখ সমুদ্রে যাও, সমুদ্র কী তোমার ছেলে আদর দিয়ে চোখে মাখাও। অথবা 'আমি তোমাকেই বলে দেব কী যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে!' অথবা 'বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায় কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায় সাজিয়ে রেখো মন-মণিকোঠায় বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায় কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়' অথবা 'নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখো নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।' অথবা 'তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে' অথবা 'তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে' অথবা 'আমার হাড় কালা করলাম রে আরে, আমার দেহ কালার লাইগা রে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে, আমার দেহ কালার লাইগা রে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে..' জীবনকে বাঁচিয়ে রাখা এমন গানসহ আরো হাজারো সুন্দর সুন্দর গান শুনেছি, নিজেকে বুঝেছি। কিন্তু- 'সিগারেট দে শালা নাইলে ভইড়া দিমু'! এই ধারার গানের লিরিক্স দ্বারা/দ্বিয়া/কর্তৃক আত্মোপলব্ধির ঠিক কোন অভিব্যক্তির বহিঃপ্রকাশ ঘটছে সেটা বুঝতে পারলে এবং এটা না বুঝতে পারলে আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে আনা অসম্ভব বিষয়। সংস্কৃতির সংস্কার এটা না, সংসারের সংস্কৃতি হুমকির মুখে সেটা বুঝতে পারার সময় এটা। এসবের উত্তর ক্ষেপা সময়ই সময়মতো দিবে এটাই আশার প্রত্যাশা। শেষে, 'নাথিং এলস মেটার্স' গাইলে চলবে কেমন করে?
2 Reactions
Like
Report Information
Report ID: CJ-2026-09-13-000001
Location: dhaka university
Incident Date: 12 Sep, 2026
Submitted by: Anonymous