বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ
সিটিজেন জার্নালিজম
Written Report

অভ্যুত্থান পরবর্তী সরকারি চাকরির বাজারের হালচাল

Anonymous ঢাকা 23 Sep, 2026 — 14:00:00 1 week ago
Share:
অভ্যুত্থানের পর সরকারি চাকুরির নিয়োগ প্রক্রিয়া সংস্কারের দাবি বেশ আলোচিত ছিল। শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা এ দাবিগুলোকে সামনে রেখে জোড়ালো আওয়াজ তুলতে না পারলেও তারা অনলাইনে-অফলাইনে সরব ছিল। যে দাবিগুলো শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের মধ্যে আলোচিত ছিল সেগুলো হলো: ১.পিএসসি সংস্কার। ২. মৌখিক পরীক্ষায় নম্বর কমানো ৩.সব গ্রেডের নিয়োগ পরীক্ষা একটা কর্তৃপক্ষের আন্ডারে নিয়ে আসা। ৪.তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরির নিয়োগ পরীক্ষায় দুর্নীতি এবং প্রার্থীদের হয়রানি কমানো ৫.আবেদন ফি কমানো। দুঃখজনক ব্যাপার হলো একটিমাত্র দাবি পূরণ করেছিল অন্তবর্তীকালীন সরকার। অন্তবর্তী সরকারে শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের প্রতিনিধি থাকা সত্ত্বেও বাকি দাবি কেন পূরণ হয়নি সেটা আজও পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার যে বর্তমান সরকার নিয়োগ প্রক্রিয়া সংস্কার প্রশ্নে উল্টো পথে হাঁটছে। শুধু নিয়োগ প্রক্রিয়া সংস্কার নয়, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষাসহ সকল প্রশ্নেই তারা পেছন দিকে হাঁটছেন।
0 Reactions
Like
Report Information
Report ID: CJ-2026-09-23-000001
Location: ঢাকা
Incident Date: 23 Sep, 2026
Submitted by: Anonymous