২০২৬ সালের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত তালিকা অনুযায়ী, এ বোর্ডের অধীনে মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ৩০৮টি কেন্দ্র বাংলাদেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে অবস্থিত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত কেন্দ্র নিয়ে কোনো ধরনের আপত্তি থাকলে তা আগামী ৩০ মার্চের মধ্যে বোর্ডে লিখিতভাবে জানাতে হবে।