৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পি.এম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

পিএসসির তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী অংশ নেন। দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার মাত্র ৯ দিনের মধ্যেই, ২৮ সেপ্টেম্বর এর ফল প্রকাশ করেছিল পিএসসি।