সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টন এলাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে এসব বক্তব্য দেন তিনি। এ আয়োজন ছিল সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলী-এর সন্ধান দাবিকে ঘিরে।
রিজভী বলেন,
“জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে।”
গুম প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট অনেক ব্যক্তি দেশে অবস্থান করলেও কেন তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে না। তার মতে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে নিলে বিএনপির নিখোঁজ নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এ সময় গুমবিরোধী অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে নানা সীমাবদ্ধতা রয়েছে, যা সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়ন করা প্রয়োজন। তার ভাষায়, ভবিষ্যতে যেন “গুমের মত নিষ্ঠুর পন্থা” আর কেউ অনুসরণ করতে না পারে, সে লক্ষ্যেই মানবিক আইন নিশ্চিত করা জরুরি।