সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান চমক।
তিনি লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’
রাজনীতিতে নিজের যাত্রা সম্পর্কে বলতে গিয়ে চমক জানান, তিনি একেবারেই নতুন হিসেবে রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং সংরক্ষিত নারী আসনের প্রক্রিয়ার মধ্য দিয়েই তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছে। দলীয় সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগীতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
দেশ ও মানুষের জন্য কাজ করার আগ্রহ জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, তার মূল লক্ষ্য জনসেবা করা। পাশাপাশি তিনি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে এবং বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান।
চমক লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’
সবশেষে রাজনৈতিক এই নতুন যাত্রায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।
তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন চমক। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকলেও তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।