মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানায়।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হওয়ার কথা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে দুই দেশই সামরিক নজরদারি ও কড়াকড়ি আরও বাড়িয়েছে বলে জানা গেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বলেন, সামরিকভাবে ইরান এখন শক্ত অবস্থানে রয়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা রয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইঙ্গিত করে আরও বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া হবে না।