ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, মার্কিন অবরোধ অতিক্রম করে একটি ইরানি তেলবাহী জাহাজ দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে সফলভাবে প্রবেশ করেছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর “সন্ত্রাসী সেনাদের” একাধিক সতর্কতা ও হুমকি উপেক্ষা করে ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেলবাহী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করে। পরে কয়েক ঘণ্টা আগে এটি দক্ষিণের একটি বন্দরে নোঙর করে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
অন্যদিকে, এই অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে "মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।"