২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পি.এম

ডিজেলভর্তি ড্রামে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

ডিজেলভর্তি ড্রামে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির বারান্দায় রাখা ডিজেলের ড্রামে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী এক শিশু।

বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফ প্রামাণিক (৩) নামের শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান বাবু প্রামাণিক একজন ট্রাক মালিক। নিজের গাড়ির জন্য তিনি অর্ধেক কাটা একটি প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রেখেছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় খেলতে গিয়ে আরাফ প্রামাণিক অসাবধানতাবশত ওই ড্রামের ডিজেলে পড়ে যায়। কিছু সময় পর বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, “ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে।” তিনি জানান, বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, “ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।”