২২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পি.এম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার জেলা প্রশাসক পদে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে রাজধানীর প্রশাসনিক কাঠামোয় নতুন নেতৃত্ব যুক্ত হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।