মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়নকাজ পরিদর্শন শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মন্তব্য করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকার বলেন, ‘ জুলাই অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে জুলাই জাদুঘরে। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। জনগণ এখানে এসে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে।’
তিনি আরও বলেন, ‘এই জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে বিশ্বাস করেনা। গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।’
স্পিকারের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিস্ট থেকে মুক্তের প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।’
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, ‘জুলাইয়ের শেষ কিংবা আগস্টের ১ তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।’
জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগের জন্য ড. মোহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।