১৪ মে ২০২৬, ১২:১৭ পি.এম

লোককথা থেকে জীবনের সত্য: অনুষ্ঠিত হতে যাচ্ছে Film Fiesta Take 05

লোককথা থেকে জীবনের সত্য: অনুষ্ঠিত হতে যাচ্ছে Film Fiesta Take 05

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও স্বাধীন সিনেমা চর্চার প্ল্যাটফর্ম Film Fiesta তাদের পঞ্চম আয়োজন ‘Film Fiesta Take 05’ নিয়ে ফিরছে। আগামী ১৫ মে Alliance Française de Dhaka-এ অনুষ্ঠিত হবে এই আসর। যেখানে সিনেমা, গল্প বলার ধরণ এবং বিকল্প চলচ্চিত্র ভাষা নিয়ে হবে আলোচনা ও প্রদর্শনী। 

২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকেই Film Fiesta স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র ভাবনা এবং স্বাধীন সিনেমা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতি চার মাস পরপর আয়োজিত এই আসরে নির্মাতা, লেখক, সমালোচক ও দর্শক একত্রিত হয়ে সিনেমা নিয়ে আলোচনা, প্রদর্শনী ও মতবিনিময়ে অংশ নেন। 

এবারের আয়োজনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন Ashraf Shishir এবং Sadia Khalid Reeti। তারা স্বাধীন চলচ্চিত্র সংস্কৃতি, গল্প বলার নতুন ধারা এবং সমসাময়িক সিনেমা নিয়ে আলোচনায় অংশ নেবেন। 

‘MYTHS WE HEARD, TRUTHS WE LIVE’— এই স্লোগানকে সামনে রেখে এবারের উৎসব সাজানো হয়েছে লোককথা, স্মৃতি এবং ডকুফিকশন ঘরানাকে কেন্দ্র করে। আয়োজনে দেখানো হবে নির্বাচিত ৬টি অফিসিয়াল চলচ্চিত্র এবং ৩টি বিশেষ প্রদর্শনী। এসব প্রদর্শনীতে পরীক্ষাধর্মী গল্প বলার ভাষা ও সমকালীন অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে। 

আয়োজকদের ভাষায়, “ছোটবেলা থেকে আমরা গল্প শুনে বড় হয়েছি। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া গল্পগুলো শুধু বিনোদন নয়; এগুলো বিশ্বাস, প্রতিরোধ এবং কল্পনার ধারক। গল্প শুধু গল্প নয়, এটি আমাদের জীবনেরই এক গুরুত্বপূর্ণ অংশ।” 

ফিল্ম সাবমিশনের সময় শেষ হলেও চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের জন্য উৎসবটি উন্মুক্ত থাকবে। টিকিট সংগ্রহ করা যাবে Film Fiesta-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

Online Ticket: https://filmfiesta.org/event/film-fiesta-take-05?ticket 

Event Link: https://www.facebook.com/events/

এই আসেরর ভেন্যু পার্টনার হিসেবে সহেযািগতা করেছ  Alliance Française de Dhaka। 

visit Official Website: https://filmfiesta.org/alliance-fran%C3%A7aise-de-dhaka/film-fiestatake-05/1619045642511888/