৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পি.এম

পাবিপ্রবি কণ্ঠস্বর আবৃত্তি দলের নতুন কমিটির নেতৃত্বে সাজ্জাদুর–নেহা

পাবিপ্রবি কণ্ঠস্বর আবৃত্তি দলের নতুন কমিটির নেতৃত্বে সাজ্জাদুর–নেহা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন কণ্ঠস্বর আবৃত্তি দল এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। বুধবার (৮ জুলাই) সংগঠনটির সপ্তম কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদুর রহমান। একই শিক্ষাবর্ষের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী রওনাক নোশিন নেহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নূরেন সাদাফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আমিনা আস সাদিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনুষ্কা মজুমদার, অর্থ সম্পাদক আতিকা আকরাম, সহ-অর্থ সম্পাদক সিদ্ধার্থ পণ্ডিত, প্রচার সম্পাদক জেবা সামিহা জাহিদ, সহ-প্রচার সম্পাদক তাহসিন করিম অহনা ও তাসনিয়া তাহসিন শুভ্রা, কর্মশালা বিষয়ক সম্পাদক মজিদা খাতুন অর্পা এবং সহকারী কর্মশালা বিষয়ক সম্পাদক নাঈম ফেরদৌস।

নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর সংগঠনের সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।