৮ আগস্ট ২০২৬, ১০:১১ পি.এম

চট্টগ্রামে ইয়াবাসহ একজন গ্রেফতার

চট্টগ্রামে ইয়াবাসহ একজন গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মাদক বিক্রির সময় বাদশা মিয়া বাহরাম (৩৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সমর্পণ করা হয়েছে। আটক বাদশা বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খিতাপচর এলাকার প্রয়াত আহম্মদ সেলিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার এসআই নিংওয়াই মারমা জানান, শুক্রবার রাতে সুনির্দিষ্ট খবরের ওপর ভিত্তি করে বেঙ্গুরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে বাদশাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর পকেটে পলিথিনে পেঁচানো অবস্থায় ৫৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।