পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক সংগঠন ‘জোনাকি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য সংগঠনটির ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।
রোববার (৯ আগস্ট) সংগঠনটির উপদেষ্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকন সাইদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজোয়ান আহম্মেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া খাতুন, সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম, তনুশ্রী দাশ, মো. সাজ্জাদুল ইসলাম ও আল-আমিন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবিয়াদ রাইয়ান সৌম্য, মোছা. সনজিদা ইসরাত, মো. আব্দুল ওয়াদুদ, মো. নাঈম ইসলাম ও শেখ যারীন তাসনিম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মনীষা তাসনিম, শিহাব হোসাইন, মো. মাসুদ রানা, হাসনাত আল সাদিক, মো. আতিকুর রহমান, মো. গোলাম মোর্শেদ সৈকত, মোছা. সুমাইয়া আক্তার রিয়া, অংকন ঘোষ ও নাদিয়া আফরিন ঐশী।
অর্থ সম্পাদক মো. আমান উল্লাহ আমান, উপ-অর্থ সম্পাদক মো. মিকাইল হোসেন ও মোছা. সানিয়া তাসনিম। প্রচার সম্পাদক ওয়াসিন এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. রিপ্তি হাসান আজিম ও দেবজ্যোতি চক্রবর্তী দূর্জয়।
দপ্তর সম্পাদক মো. আনজামান ইসলাম আকাশ। উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাক নাদিম মিথুন ও মো. আব্দুল্লাহ মাহিন।
রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক প্রান্ত কুন্ডু, উপ-রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক মো. বাদশা ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান। গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা এবং উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোছা. নিলুফা আক্তার।
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পল্লব মন্ডল এবং উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার। পরিবেশ বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা মুখী এবং উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোছা. সানজিদা আক্তার।
গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ রহমান। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. তোহা মন্ডল এবং উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া আকতার।
স্বাস্থ্য ও সচেতনা বিষয়ক সম্পাদক সুশান্ত চক্রবর্তী এবং উপ-স্বাস্থ্য ও সচেতনা বিষয়ক সম্পাদক মো. আবু নাঈম। ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইমরান নাজির এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোছা. রোকাইয়া খাতুন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. স্বাধীন শেখ এবং উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজিয়া ইসলাম। শীতবস্ত্র বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান এবং উপ-শীতবস্ত্র বিষয়ক সম্পাদক মো. সরিফুল ইসলাম।
স্কুলছাত্র বিষয়ক সম্পাদক সালাউদ্দিন এবং উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মো. সাদনান খান।