বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হামলার বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হামলার বিষয়টি তদন্ত করছে পুলিশ।

নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের কিছু মন্তব্যের অডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওই অডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন বক্তব্য রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় কয়েকজন।

এ নিয়ে সোমবার (১২ অক্টোবর) রাতে কয়েকজন স্থানীয় ব্যক্তি শামীমের বাড়িতে যান। পরিবারের সদস্যদের দাবি, এ সময় শামীম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁর ভাইয়েরা তাঁকে কুলিয়া এলাকার সবুর ডাক্তারের চেম্বারে নিয়ে ভর্তি করেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে পারুলিয়া ও কুলিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একদল উত্তেজিত ব্যক্তি ওই চেম্বারে গিয়ে শামীমকে মারধর করেন।

ওসি এইচ এম শাহীন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে শামীমকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলা হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ।

পরে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ পাহারায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়