শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের জেন-জি আন্দোলন: নেহা বোরা

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর মতে, বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন ভারতের তরুণদেরও প্রতিবাদে উৎসাহিত করেছে।

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।

ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশে শিক্ষার্থীরা যেভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, ভারতের তরুণরাও একইভাবে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দুই দেশের তরুণদের সংগ্রামের মধ্যে বেশ কিছু মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে নেহা বোরা বলেন, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান হুমকি এবং শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা দমিয়ে রাখার প্রচেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের গভীর সাদৃশ্য রয়েছে।

দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এই অঞ্চলের তরুণদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতের জেন-জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন নেহা বোরা। নির্বাচনী সংস্কার এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে তিনি জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন।