শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত কয়েকজন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত কয়েকজন

‎মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় মাওয়ামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎
‎মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
‎
‎তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনকে অবহিত করা হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
‎
‎ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় চালকদের বেপরোয়া গতি পরিহার করে নিয়ন্ত্রিত ও সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।