শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

সিজেপির কর্মসূচি ঘিরে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিপুলসংখ্যক মানুষকে ছত্রভঙ্গ করার কার্যক্রমও শুরু করেছে পুলিশ।

সিজেপির কর্মসূচি ঘিরে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিপুলসংখ্যক মানুষকে ছত্রভঙ্গ করার কার্যক্রমও শুরু করেছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কারোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে আটক করে পুলিশ।

তাঁকে আটকের প্রায় এক ঘণ্টা আগে ওই বাড়িতে গিয়ে সিজেপির সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রার কর্মসূচি বন্ধ করার নোটিশ দিয়েছিল পুলিশ। তবে পুলিশের দেওয়া নোটিশ প্রত্যাখ্যান করেন অভিজিৎ।

পুলিশের নোটিশ দেওয়ার সময় অভিজিৎ দিপকে ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। এ ভিডিও ব্যবহার করে সংবাদ প্রকাশ করেছে এনডিটিভিও। প্রতিবেদনে বলা হয়, পুলিশের এক কর্মকর্তা অভিজিৎকে বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করার নির্দেশ দেন।

জবাবে অভিজিৎ দিপকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’

ভিডিওতে অভিজিৎকে সাদা টি-শার্ট ও নীল ডেনিম পরা অবস্থায় দেখা যায়। তাঁর টি-শার্টে ছিল মহাত্মা গান্ধীর ছবি এবং কাঁধে জড়ানো ছিল জাতীয় পতাকা। পুলিশের সঙ্গে কথোপকথনের ওই ভিডিওর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের দেওয়া কাগজপত্র দেখে অভিজিৎ প্রশ্ন করেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি। চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।