সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ম্যাক্রোঁ।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ধারণা করা হচ্ছে, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার পেছনে আগাম পূর্বাভাস ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যর্থতা ভূমিকা রেখেছে।

এলিসি প্যালেস জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে নুনেজকে দায়িত্বে বহাল থাকার নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। একই সঙ্গে লুটপাটকারীদের মোকাবিলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নতুন কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

সংকট মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর জন্য নতুন কর্মপদ্ধতি নির্ধারণ করতেও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ফরাসি প্রেসিডেন্ট।

গত শনিবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সহিংস দিনের সাক্ষী হয় ফ্রান্স। এদিন দেশটির বিভিন্ন শহরে সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ স্বীকার করেন, বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।