বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

ভারতের একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তিনি ও তাঁর পূর্ববর্তী বহু প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন। সেই লড়াই অব্যাহত রাখতে হবে।

সিজেপির দুই নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। গণতন্ত্র রক্ষার শপথ নেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এটাই সময়। একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবিধানিক অধিকারের প্রশ্নে তাঁরা কখনোই নতি স্বীকার করবেন না।

মমতা আরও বলেন, ভারতের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। পশ্চিমবঙ্গে তাঁদের ১৪ হাজার মানুষ পুলিশ ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

গণতন্ত্রের সংজ্ঞা তুলে ধরে মমতা বলেন, গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসনব্যবস্থা। যে সরকার এ কথা ভুলে যায়, সেই সরকারের পতন আসন্ন।

তরুণদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লাখ লাখ তরুণ-তরুণীর পাশে তাঁদের ‘দিদি’ আজ ও ভবিষ্যতেও থাকবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।