রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

দুর্নীতির মামলায় সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ই-মেইলের

দুর্নীতির মামলায় সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে এ তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিশ্চিত করেছে।

আজ রোববার দুদকের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।

দুর্নীতির মামলায় শেখ আবদুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং তাঁর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। গত বছরের ১১ নভেম্বর এ আদেশ দেওয়া হয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের জুলাইয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।

শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে দুদক জানিয়েছিল, কানাডা, দুবাই ও কাতারে শেখ আবদুল হান্নানের সন্তানদের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া চলতি বছরের ১৯ জানুয়ারি এস আলম গ্রুপের সাইফুল ও বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন আদালত।