শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

বহির্বিশ্বে বর্তমান বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ, বৃক্ষমেলার উদ্বোধন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপি সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার দিনরাত কাজ করছে। তবে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনগণকে ধৈর্য ধরতে হবে।

তিনি আরও বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি দেশের উন্নয়নে কাজ করে, তাহলে অচিরেই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে।

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। কিশোর-কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।