সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

৪৫ বছর পর ডিবির হাতে গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হাতে নির্মমভাবে খুন হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধ মীমাংসার লক্ষ্যে তার আগের দিন তিনি চট্টগ্রামে সফরে গিয়েছিলেন।

৪৫ বছর পর ডিবির হাতে গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি
সাবেক মেজর মো. মোজাফফর হোসেন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন পলাতক আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সাবেক এই মেজরকে হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হাতে নির্মমভাবে খুন হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধ মীমাংসার লক্ষ্যে তার আগের দিন তিনি চট্টগ্রামে সফরে গিয়েছিলেন।

হত্যাকাণ্ডের সময় মো. মোজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন। বর্বরোচিত ওই ঘটনার পর থেকেই তিনি দীর্ঘ সাড়ে চার দশক ধরে সুকৌশলে পালিয়ে ছিলেন। তৎকালীন সময়ে তাকে ধরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।