প্রশাসনিক সূচি অনুযায়ী, সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টায় বঙ্গভবন প্রাঙ্গণে পৌঁছালে সামরিক বাহিনীর একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করবে।
এর আগে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি তাঁর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।