অন্য এক আইনি প্রক্রিয়ায় রাজধানীর বনানী থানায় নথিভুক্ত একটি হত্যাচেষ্টা মামলায় তার অর্জিত জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে নতুন কোনো গ্রোফতারি পরোয়ানা বা অন্য মামলায় আটক না থাকলে কারামুক্তিতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
পূর্বে এই একই হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাবেক এই বিচারককে জামিন মঞ্জুর করেছিলেন, যা সোমবার চেম্বার জজ আদালতেও বহাল রাখা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ২ জুলাই যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রেখেছিলেন চেম্বার আদালত। কিন্তু পরবর্তীতে বনানী থানার পৃথক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো হয়। তারও আগে ৩০ জুন যাত্রাবাড়ীর এই নির্দিষ্ট মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
উল্লেখ্য, মে মাসের ২৩ তারিখে আলাদা সাতটি মামলায় জামিন পাওয়ার পরপরই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যাত্রাবাড়ীর খোয়াইব হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর অনুমোদন দিয়েছিলেন। যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ মে তাকে উক্ত মামলায় অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল।
আদালত সূত্র জানায়, উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলেও বিচারালয়ের অনুমতি ছাড়া বিদেশ গমনে যে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা বলবৎ থাকবে।