শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

মৌলভীবাজার জেলায় কুশিয়ারা নদীর উভয় তীর সংরক্ষণ ও প্রতিরক্ষা কার্যক্রমের বর্তমান অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ
মৌলভীবাজার জেলায় কুশিয়ারা নদীর উভয় তীর সংরক্ষণ ও প্রতিরক্ষা কার্যক্রমের বর্তমান অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার সকালে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের কাজের মান, অগ্রগতি এবং নদীভাঙন রোধে নেওয়া উদ্যোগ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সমাপ্ত করার প্রতি জোর তাগিদ দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশে আকস্মিক বন্যায় ক্ষতিসাধন হওয়া বাঁধ পরিদর্শনে এসেছেন তিনি। নদী ও তীরবর্তী বাঁধের সামগ্রিক চিত্র পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

পরবর্তীকালে বেলা ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ অঞ্চলে প্রবহমান খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন তিনি। সাম্প্রতিক পাহাড়ি ঢলে বাঁধের ভেঙে যাওয়া অংশগুলো তাৎক্ষণিকভাবে মেরামতের কঠোর নির্দেশ দেন তিনি।

একই সাথে খোয়াই নদীর প্রতিরক্ষার স্থায়ী সমাধানের লক্ষে দ্রুততার সাথে একটি পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা চালুর নির্দেশ প্রদান করা হয়।

উক্ত পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।