সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার

বর্তমানে তেলের দাম ১১৭ ডলার পার হয়েছে এবং আমেরিকার মজুতও কমছে, তাই এই সংকট দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে মারাত্মক মূল্যস্ফীতি ও চরম অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে।

ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার
নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এবং বিশ্ববাজারে সরবরাহ বাধাগ্রস্ত হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে কড়া সতর্কতা দিয়েছে ইরান।

রোববার স্থানীয় সংবাদমাধ্যম মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান হোজ্জাতুল ইসলাম মুসা আহমাদি জানান, বর্তমানে তেলের দাম ১১৭ ডলার পার হয়েছে এবং আমেরিকার মজুতও কমছে, তাই এই সংকট দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে মারাত্মক মূল্যস্ফীতি ও চরম অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে।

নিজেদের কৌশলগত ভৌগোলিক অবস্থান ও সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে ইরান তেলের বাজারে এই দীর্ঘমেয়াদি চাপ ধরে রাখতে চায়, যা তেল আমদানিনির্ভর পশ্চিমা দেশগুলোর জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে বলে তিনি উল্লেখ করেন।