শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

ফুটবলকে চিরতরে বিদায় জানানোর পর প্রথম এক বছর তিনি কোনো নতুন পেশা বা ধরাবাঁধা নিয়মের মধ্যে না থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের ইচ্ছামতো সময় কাটাতে চান নেইমার।

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার
আন্তর্জাতিক অঙ্গন থেকে আগেই সরে দাঁড়ানো ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র এবার তার ক্লাব ক্যারিয়ার শেষের পরবর্তী জীবন নিয়ে নিজের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।

ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘ভারান্দা গুরমে’ নামের একটি অনুষ্ঠানে সান্তোসের এই তারকা জানান, ফুটবলকে চিরতরে বিদায় জানানোর পর প্রথম এক বছর তিনি কোনো নতুন পেশা বা ধরাবাঁধা নিয়মের মধ্যে না থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের ইচ্ছামতো সময় কাটাতে চান। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা এই খেলোয়াড় এখনই বুটজোড়া তুলে রাখার চূড়ান্ত দিনক্ষণ ঠিক না করে আপাতত বছর ধরে এগোতে আগ্রহী।

ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, মাঠে ফুটবল খেলাটা উপভোগ করলেও টেলিভিশনের পর্দায় ঘণ্টার পর ঘণ্টা ম্যাচ দেখা তার কাছে চরম বিরক্তিকর এবং পরিচিতদের খারাপ পারফরম্যান্স দেখলে তিনি মেজাজ হারান, যা প্যারিস ও বার্সেলোনায় থাকাকালীন তিনি উপলব্ধি করেছিলেন। প্রতিনিয়ত অনুশীলন ও ফিজিওথেরাপির মতো চরম ব্যস্ততার মাঝেও তিনি সন্তানদের জন্য পর্যাপ্ত সময় বের করেন এবং বিশেষ করে মেয়ের সঙ্গে ‘শ্রেক’ বা ‘দ্য গ্রিঞ্চ’-এর মতো অ্যানিমেটেড সিনেমাগুলো উপভোগ করতে সবচেয়ে বেশি ভালোবাসেন।