শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নরসিংদীর রায়পুরায় আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তুলাতুলিকে হারিয়ে থানাহাটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

রায়পুরা পৌরসভা যুবদল আহবায়ক সাইফুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সমুন নেওয়াজ এর উদ্যোগে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

নরসিংদীর রায়পুরায় আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তুলাতুলিকে হারিয়ে থানাহাটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
 নরসিংদীর রায়পুরায় মরহুম ডাক্তার আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় তুলাতুলি ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে থানাহাটি ফুটবল একাদশ।

ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির পিতা মরহুম ডাক্তার আবুল হাশেমের স্মৃতিকে ধরে রাখা, যুবসমাজকে মাদক ও নেশার ছোবল থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রায়পুরা পৌরসভা যুবদল আহবায়ক সাইফুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সমুন নেওয়াজ এর উদ্যোগে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দলের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীদের অনুরোধে প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নিজে এ খেলায় অংশগ্রহণ করেন। একজন সংসদ সদস্যের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর এই অংশগ্রহণকে ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

আগামী দিনে রায়পুরা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহম্মদ চৌধুরী মানিক এর নেতৃত্বে প্রান্থশালা মেঘনা নদীতে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্নিল সাজে জাক জমকভাবে বড় পরিসরে নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ নৌকা বাইস সারা বাংলাদেশের মধ্যে অন্য রকম দৃষ্টান্ত হয়ে থাকবে বলে ঘোষনা করা হয়। আনন্দ-উল্লাস আর করতালির মধ্য দিয়ে শেষ হয় মরহুম ডাক্তার আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। 
গতকাল বিকেলে নরসিংদীর রায়পুরায় তাত্তাকান্দা আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয় মাঠে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির পিতা মরহুম ডাক্তার আবুল হাশেম নামে ফুটবল ফাইনাল খেলাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীর সমাগম ঘটে। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় থানাহাটি ফুটবল একাদশ। এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক মানবিক জননেতা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

এ সময় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের মাঠমুখী করতে হবে, খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমি চাই রায়পুরার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খেলাধুলার পরিবেশ গড়ে উঠুক এবং নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হোক। মরহুম ডাক্তার আবুল হাশেমের স্মৃতি ধরে রাখতে এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।
আমরা আগামী দিনে রায়পুরা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহম্মদ চৌধুরী মানিক এর নেতৃত্বে প্রান্থশালা মেঘনা নদীতে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্নিল সাজে জাক জমকভাবে বড় পরিসরে এ নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ নৌকা বাইস সারা বাংলাদেশে মধ্যে অন্য রকম দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি ঘোষনা করেন। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রায়পুরা সহ সারা বাংলাদেশে উন্নয়ন ধারা অব্যহত রাখতে হবে।
প্রতিটি এলাকার রাস্তাঘাট,স্কুল,কলেজ, মসজিদ,মাদ্রাসা,কবরস্থান,হাটবাজার উন্নয়ন করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। পাশাপাশি নদী ভাঙ্গন রোধে এ সরকার কাজ করছেন। পাশাপাশি যে কোন মুল্যে রায়পুরাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধ রায়পুরা গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার। উক্ত অনুষ্ঠানে পাইড়া
উড়িয়ে শুভ উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা।