শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

আজ ইরানকে ‘খুব কঠিনভাবে আঘাত করা হবে’: ট্রাম্প

ইরান নিয়ে আবারও কঠোর অবস্থান প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেছেন, ইরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ইরান “তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের দিকে গুলি চালাবে না”।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে”।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী যেসব দেশের ওপর হামলা হয়েছে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশ্বাস দেন, কোনো দেশ থেকে ‘প্রথমে হামলা না হলে’ ইরান আর আক্রমণ চালাবে না।

তবে এর মধ্যেও উত্তেজনা পুরোপুরি থামেনি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা দেখা গেছে। একই সময়ে কাতার জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ট্রাম্প তার পোস্টের পরবর্তী অংশে আরও কঠোর হুঁশিয়ারি দেন। তিনি লিখেছেন, “আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!”

তিনি আরও উল্লেখ করেন, “সম্পূর্ণ ধ্বংস আর নিশ্চিত মৃত্যু জন্য গুরুতরভাবে বিবেচনাধীন” রয়েছে “এমন সব এলাকা ও ব্যক্তিগোষ্ঠী, যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য হিসেবে ধরা হয়নি,”।