মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে, আর এর মাঝেই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া বক্তব্য দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর ৩০তম দিনে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।”
তিনি আরও বলেন, “মার্কিন সৈন্যদের স্থলপথে আসার অপেক্ষায় আছে আমাদের যোদ্ধারা। যেন তাদের ওপর হামলা করা যায় এবং তাদের আঞ্চলিক সহযোগীদের চিরতরে শাস্তি দেওয়া যায়।”
বার্তাটিতে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ও তুলে ধরেন গালিবাফ। তার দাবি, “আমেরিকা তাদের ইচ্ছার কথা বলছে। তারা যুদ্ধে অর্জন করতে পারেনি এমন ১৫ দফার একটি তালিকা প্রকাশ করে কূটনীতির মাধ্যমে তা আদায় করতে চাইছে।”
এদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।
তবে ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অভিযানে শেষ পর্যন্ত অনুমোদন দেবেন কি না Donald Trump, তা এখনও স্পষ্ট নয়।
আন্তর্জাতিক
আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরানের স্পিকার
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে, আর এর মাঝেই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া বক্তব্য দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।