শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা স্বদেশের পথে যাত্রা করেন। মানামার বাংলাদেশ দূতাবাস এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধান করছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ এই ফ্লাইটটি বাহরাইন থেকে রওয়ানা হয়ে সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। শুক্রবার সকাল ৯টায় যাত্রীদের নিয়ে বিমানটি বাহরাইন ত্যাগ করে।

দেশত্যাগের আগে মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এই প্রবাসী নাগরিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি নিরাপদে দেশে ফেরার জন্য যাত্রীদের শুভকামনা জানান এবং এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ব পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের ফিরিয়ে আনার এই উদ্যোগটি সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।