শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (২৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহাসচিব নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের ধারাবাহিক মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

আলোচনায় সমসাময়িক বৈশ্বিক ইস্যুও উঠে আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান আন্তর্জাতিক তেল সংকট এবং এর ফলে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলো যে অসম চ্যালেঞ্জের মুখে পড়ছে, তা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুতেরেস সেই আমন্ত্রণ গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকের শেষ পর্যায়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।