মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় রোববার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটেছে। এতে উভয়পক্ষ মিলিয়ে অন্তত ৩০ জন আহত হন।

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় রোববার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটেছে। এতে উভয়পক্ষ মিলিয়ে অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০) ও দেলোয়ার গাজী (৫৮)।

স্থানীয়রা জানায়, জামাল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জামায়াতের নেতারা জানান, রোববার সকালে ভান্ডারিয়া বাজারে তাদের নারী কর্মীরা প্রচারণা চালাতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের হেনস্থা করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে বিএনপির নেতা রুহুল ও তার ভাই সোহেলের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে জামায়াতের ২০–২৫ জন নেতাকর্মী আহত হন।

অপরপক্ষ বিএনপির কর্মীরা দাবি করেছেন, জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। এ অভিযোগ শুনে এলাকাবাসীর সঙ্গে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ করে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।

স্থানীয়রা আরও জানান, নির্বাচনী প্রচারের কাজে এসে কয়েকজন জামায়াত কর্মীকে বিএনপি সমর্থকরা টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে হেনস্থা করলে খবর পেয়ে আরও জামায়াতের লোক ঘটনাস্থলে গেলে উভয়পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”