শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার পর সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় ভোট ছাড়াই তিনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।

এর মাধ্যমে তামিম বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। একই সঙ্গে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে জয়ী হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

নির্বাচনে সবচেয়ে বেশি ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সালের ঝুলিতে গেছে ৬৮ ভোট।

ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ ভোট এবং মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। রফিকুল ইসলাম বাবুর প্রাপ্ত ভোট ৫৩ এবং ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৭৪ জন।