সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

আসন্ন বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) দ্বারস্থ হলেও সেখানে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ডিআরসি জানিয়েছে, আইসিসির বোর্ড পরিচালকদের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার তাদের নেই। সংস্থার বিধিমালার ১.৩ ধারা অনুযায়ী বিসিবির এই আবেদনটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ
ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) দ্বারস্থ হলেও সেখানে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ডিআরসি জানিয়েছে, আইসিসির বোর্ড পরিচালকদের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার তাদের নেই। সংস্থার বিধিমালার ১.৩ ধারা অনুযায়ী বিসিবির এই আবেদনটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না বলে আগেই জানিয়েছিল বিসিবি এবং অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের বিকল্প প্রস্তাব ছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা। তবে আইসিসি তাদের অবস্থানে অনড় থেকে সাফ জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে সিদ্ধান্ত বদলাতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার পর বৃহস্পতিবার সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে পুনরায় নিশ্চিত করেন যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠানোর কোনো সুযোগ নেই।

ডিআরসিতে ব্যর্থ হওয়ার পর বিসিবি এখন তাদের সর্বশেষ বিকল্প হিসেবে সুইজারল্যান্ডের ক্রীড়া আদালত বা কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার কথা ভাবছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সব ধরনের আইনি পথ যাচাই করতে চায়। এদিকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ইতিমধ্যে দুবাইয়ে অবস্থান করছেন এবং ধারণা করা হচ্ছে, শনিবার নাগাদ বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।