মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

বর্ষবরণ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, রমনা পার্ক ও আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাঁর ভাষায়, “বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।” নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পুরো এলাকা সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, ইভটিজিং, ছিনতাই এবং সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো অস্ত্র, ফানুস এবং আতশবাজি বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি। রমনা পার্কে প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাকে ঘিরেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি রমনা ও আশপাশের এলাকায় ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলেও জানানো হয়।