সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

ছাত্রদল পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে: সাদ্দাম

দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ছাত্রদল পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে: সাদ্দাম
ছবি : সংগৃহীত

দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

নূরুল ইসলাম সাদ্দাম ছাত্রদলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ছাত্রদল বর্তমানে যাদের ওপর পেশিশক্তি দেখাচ্ছে, অতীতে ছাত্রলীগের হাতে তারা যখন লাঞ্ছিত হচ্ছিল, তখন সেই পরিস্থিতি কারা সামাল দিয়েছিল তা ভুলে যাওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেন, অন্যের ত্যাগের বিনিময়ে সুবিধা ভোগ করে এখন সেই পক্ষকেই অগ্রাহ্য করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিবিরের ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল হবে এবং ছাত্রদলকে অনতিবিলম্বে সংশোধন হওয়ার আহ্বান জানান।

ক্রিকেটের রূপক ব্যবহার করে শিবির সভাপতি বলেন, বল করার জন্য যেমন গতি আনতে কিছুটা পেছনে গিয়ে রানআপ নিতে হয়, শিবিরও বর্তমানে সেই অবস্থানে রয়েছে। ছাত্রদল যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তবে শিবিরের পাল্টা ব্যবস্থা বা ‘পেস বল’ তাদের অস্তিত্বকে ছাত্রলীগের মতোই সংকটে ফেলবে।

সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, দেশের অর্থনীতির নাজুক দশা এবং রাজনৈতিক ব্যর্থতা থেকে জনগণের মনোযোগ সরাতে বিএনপির ইশারাতেই ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি বলেন, আওয়ামী লীগও একসময় অপকর্ম ঢাকতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পথ বেছে নিয়েছিল এবং পরিণামে তাদের দেশ ছাড়তে হয়েছে। ছাত্রদল ও বিএনপি একই পথে হাঁটলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে তিনি সতর্ক করেন।

সাদ্দাম দাবি করেন, ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর শিবির কোনো সাধারণ শিক্ষার্থীর ওপর চড়াও হয়নি, বরং ক্যাম্পাস থেকে মাদক ও গেস্টরুম সংস্কৃতি নির্মূল করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে।

যশোর জেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। এছাড়া অন্যদের মধ্যে যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর ও সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।