শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৪, আটক ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে মিয়া খান নগর ময়দার মিল এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের হামলার এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৪, আটক ৫
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে মিয়া খান নগর ময়দার মিল এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের হামলার এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে রয়েছেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া এবং ১২ বছর বয়সী শিশু ফাহিম। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ছররা গুলির আঘাত ছাড়াও ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের বিরোধ চলছিল। এর জেরে মোরশেদ খানের পক্ষ প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। তবে সংঘর্ষের সময় প্রতিপক্ষের কেউ আঘাত না পেলেও সেখানে থাকা পথচারী, সিএনজিচালিত অটোরিকশাচালক এবং একটি ময়দার মিলের শ্রমিকরা গুরুতর আহত হন।

পুলিশের তথ্যমতে, অভিযুক্ত মোরশেদ খান নগর পুলিশের তালিকাভুক্ত অপরাধী। তিনি দীর্ঘ সময় বিদেশে থাকার পর ২০২৪ সালের আগস্ট মাসে এলাকায় ফিরে পুনরায় সক্রিয় হন। তার প্রত্যাবর্তনের পর থেকেই আধিপত্য নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে এই সংঘাতের মাধ্যমে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।