শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় সিরাজদিখানের নিমতলা আন্ডারপাসের ওপর এই মর্মান্তিক ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— পিকআপের চালক সুজন (৩৭) এবং হেলপার ইছারুল (২৫)। সুজন যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে, আর ইছারুলের বাড়ি খুলনার ডুমুরিয়ায়।

দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচা মালামাল নিয়ে পিকআপটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নিমতলা আন্ডারপাসে পৌঁছালে পিকআপটি সামনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পিকআপ চালক সুজন ঘটনাস্থলেই নিহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার ইছারুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে গাড়ি ও নিহতদের মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রয়েছে।