শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকার কেরাণীগঞ্জে লাইটার কারখানায় আগুনে অন্তত পাঁচ জনের মৃত্যু

ঢাকার কেরাণীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে একে একে মিলছে লাশ। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার বেলা সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় দ্রুত পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, একটি টিনশেড কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।”

আগুন নিয়ন্ত্রণে এলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।