রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সোমবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর একটা পর্যন্ত দেওয়া এক আবহাওয়ার সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

ঝড়ো আবহাওয়ার পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে।