সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

'দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না'

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, অনিয়মে জড়িতদের জন্য কোনো ছাড় নেই।

সোমবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,
"আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি,"

এ সময় তিনি জানান, আগামী এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে আয়োজন করা সম্ভব কি না, তা বিবেচনায় রাখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেন তিনি।