শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার

মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা কক্সবাজারে গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন হিসেবে এই সময়ে প্রায় ১ লাখ ৭৯ হাজার মানুষ যোগ হয়েছে শরণার্থী শিবিরগুলোতে।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। এক বছর পর, ২০২৬ সালের একই সময়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন।

ইউএনএইচসিআর আরও জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমারে সহিংসতার জেরে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।