রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার

সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৯ পরীক্ষার্থীকে।

এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ফাইল ছবি

সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৯ পরীক্ষার্থীকে।

রোববার (১০ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এদিন পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে রসায়ন-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৫ হাজার ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩ লাখ ১ হাজার ৬৫১ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৫০১ জন।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ১৩৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৮ হাজার ১৭১ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৯৬৮ জন।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৬৭৭ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩০৬ জন।

যশোর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩৫১ জনের মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ৭২৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৬২৮ জন।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৭১৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ২১৩ জন।

সিলেট বোর্ডে ৭১ হাজার ৪৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ৬৮৪ জন। অনুপস্থিত ছিল ৭৯৮ জন।

বরিশাল বোর্ডে ৬৮ হাজার ১৮৭ জনের মধ্যে অংশ নেয় ৬৬ হাজার ৮২৮ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫৯ জন।

দিনাজপুর বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ২৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৩ জন।

ময়মনসিংহ বোর্ডে ৮২ হাজার ৩৭৭ জনের মধ্যে অংশ নেয় ৮১ হাজার ৪০০ জন। অনুপস্থিত ছিল ৯৭৭ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি অনুপস্থিতির হার দেখা গেছে। এ বোর্ডে মোট ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন পরীক্ষায় অংশ নেয়নি, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ২২ শতাংশ।

আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে মোট ৯ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে বহিষ্কার হয়েছে। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।