শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

বিশ্বের ১২টি ডিজনিল্যান্ড ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ৩ বছরের শিশু

বয়স মাত্র তিন বছর। এর মধ্যেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে মার্কিন শিশু বুটসি ডারিংটন। ৩ বছর ১৩৯ দিন বয়সে বিশ্বের সব ডিজনি থিম পার্ক ভ্রমণ করা সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই রেকর্ড গড়েছে সে।

বুটসির এই ব্যতিক্রমী ভ্রমণের শুরু হয়েছিল ২০২৪ সালে জাপানের টোকিও ডিজনি সি থেকে। তখনও হাঁটতে শেখেনি ছোট্ট এই শিশু। এরপর প্রায় আড়াই বছর ধরে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অবস্থিত ১২টি ডিজনি পার্ক ঘুরে বেড়ায় সে।

বুটসির ঐতিহাসিক ভ্রমণের শেষ গন্তব্য ছিল ডিজনিল্যান্ড প্যারিস। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বাবা-মা ও তার চেয়ে পাঁচ বছরের বড় ভাই ব্রিগসকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায় সে। এর মধ্য দিয়ে বিশ্বের সব ডিজনি থিম পার্ক ভ্রমণের যাত্রা সম্পন্ন হয়।

পরে ডিজনিল্যান্ড প্যারিসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধি উইলিয়াম স্যান্ডন আনুষ্ঠানিকভাবে বুটসি ডারিংটনের এই বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেন।

চার বছরে পা দেওয়ার আগেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে বিরল এই কৃতিত্ব অর্জন করেছে ছোট্ট বুটসি। তার এই দীর্ঘ ভ্রমণই তাকে বিশ্বের সব ডিজনি থিম পার্ক ঘুরে দেখা সর্বকনিষ্ঠ মানুষ হিসেবে রেকর্ডের তালিকায় জায়গা করে দিয়েছে।

সূত্র: সামা টিভি