সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

হাঁটুর বয়সি মেয়ের প্রেমে শুভাশিস

টালিপাড়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনায়—‘মহালয়া’ খ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের জীবনে নাকি এসেছে নতুন ভালোবাসা। হাঁটুর বয়সি এক তরুণীর প্রতি তাঁর অনুরাগের গুঞ্জন ছড়ালেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি অকপটে স্বীকার করেন অভিনেতা। পাশাপাশি একান্ত সময় কাটাতে সমুদ্রের প্রতি তাঁর বিশেষ টানের কথাও জানান তিনি।

হাঁটুর বয়সি মেয়ের প্রেমে শুভাশিস

টালিপাড়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনায়—‘মহালয়া’ খ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের জীবনে নাকি এসেছে নতুন ভালোবাসা। হাঁটুর বয়সি এক তরুণীর প্রতি তাঁর অনুরাগের গুঞ্জন ছড়ালেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি অকপটে স্বীকার করেন অভিনেতা। পাশাপাশি একান্ত সময় কাটাতে সমুদ্রের প্রতি তাঁর বিশেষ টানের কথাও জানান তিনি।

এবার সেই আলোচনার ভিন্ন মাত্রা যোগ করলেন কৌতুকাভিনেতা রাজু মজুমদার। তিনি জানালেন, শুভাশিস মুখোপাধ্যায়কে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ফণীবাবু ভাইরাল’। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন রাজু।

সিনেমাটিতে ‘ফণীবাবু’ চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন ‘তরুণী ভার্যা’ চরিত্রে রোশনি ভট্টাচার্য। বিষয়টি উঠতেই হাসতে হাসতে শুভাশিস বলেন, “ভেবে আমারই গায়ে কাঁটা দিচ্ছে!” ছবিতে তাঁদের মধ্যে একাধিক রোমান্টিক মুহূর্ত থাকছে, যা গানের দৃশ্যেও দেখা যাবে।

‘ফণীবাবু ভাইরাল’ ছবিতে আরও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ একঝাঁক পরিচিত মুখ। পরিচালক রাজু মজুমদারের ভাষ্য অনুযায়ী, সংসারে অবাঞ্ছিত এক বৃদ্ধ সামাজিক মাধ্যমের কল্যাণে হঠাৎ ভাইরাল হয়ে ওঠে—তারপর সেই বৃদ্ধের নানা কাণ্ডকারখানাই সিনেমার মূল গল্প।

হঠাৎ পরিচালনায় আসার প্রসঙ্গে রাজু বলেন, “করোনাকালে বাড়িতে বসে লেখালিখি করছিলাম। সেখান থেকেই গল্পটা তৈরি হয়। শুভাশিসদাকে ভেবেই ‘ফণীবাবু’ চরিত্রটি লিখেছি।” তিনি আরও স্মরণ করান, একসময় কৌতুক অভিনেতাদের কেন্দ্র করে যেমন ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘আশিতে আসিও না’, ‘ভানু পেল লটারি’, ‘ভানু গোয়েন্দা জহর আসিস্ট্যান্ট’-এর মতো ছবি তৈরি হয়েছিল।

এ বিষয়ে শুভাশিসের প্রতিক্রিয়া, “সেই ধারাটাই ফিরিয়ে আনছে রাজু। আমার চরিত্র আর সংলাপ খুব মজার। আমরা প্রতিদিন যে বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি, এই সিনেমা হয়তো দর্শকদের জন্য টাটকা অক্সিজেন জোগাবে।”

বর্তমান সময়ে নতুন পরিচালকদের টিকে থাকা কতটা কঠিন—এমন প্রশ্নে শুভাশিস বলেন, “রাজু বহু সিনেমায় অভিনয় করেছে, অভিজ্ঞতাও আছে। প্রযুক্তি ব্যবহারের জ্ঞান খারাপ নয়। কাজ করে ভালো লেগেছে। বাকিটা সময় বলবে।”

পর্দায় ‘ফণীবাবু’ যেখানে সামাজিক মাধ্যমে আসক্ত, বাস্তব জীবনে শুভাশিস নিজেকে সেই তালিকা থেকে দূরে রেখেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “ফেসবুক, ইনস্টাগ্রাম কিছুই নেই। ইচ্ছে করেই রাখিনি। সেখানে সারাক্ষণ মন্দ কথা থাকে, যা দেখলে মন খারাপ হওয়াই স্বাভাবিক।”

একবার সামাজিক মাধ্যমে তাঁকে নাকি ‘মৃত’ বলেও ছড়িয়ে দেওয়া হয়েছিল! সে অভিজ্ঞতা স্মরণ করে অভিনেতা বলেন, “সে এক কাণ্ড! ভাগ্যিস ‘ফণীবাবু’র সঙ্গে এসব হয়নি।”