সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধের বিরুদ্ধে সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভ

ইরানে নতুন করে যুদ্ধ শুরু না করার দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভে নেমেছেন সাবেক সেনাসদস্যরা। সোমবার (২০ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অন্তত ৬০ জনকে আটক করে পুলিশ।

‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের প্রধান দাবি ছিল—ইরান যুদ্ধ বন্ধে স্থায়ী সিদ্ধান্ত নিতে কংগ্রেসকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তাদের মতে, যুদ্ধ থামানোর সাংবিধানিক ক্ষমতা মূলত কংগ্রেসের হাতেই রয়েছে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি নিয়েও তীব্র সমালোচনা করেন। সাবেক সেনারা বলেন, দূরবর্তী রাজ্যগুলো থেকেও সাধারণ মানুষকে এখন রাজনৈতিক অবস্থান নিতে হচ্ছে এবং কংগ্রেসকে তার দায়িত্ব পালনে চাপ দিতে হচ্ছে।

তারা আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিকে ঘিরে যে যুক্তি ও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা অনেকটাই অতীতের ইরাক যুদ্ধ শুরুর সময়কার বয়ানের মতোই, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছিল।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের স্থান ত্যাগের নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করে অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে এবং অন্তত ৬০ জনকে আটক করে। ঘটনার পর কংগ্রেস ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এই আন্দোলনে শুধু সাবেক সেনারাই নন, বর্তমানে কর্মরত সেনাসদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নেন। তাদের দাবি, সম্ভাব্য এই যুদ্ধ অপ্রয়োজনীয় ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত রাজনৈতিক সমাধান না হলে বড় ধরনের মানবিক ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা সতর্ক করেন।